দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২৬ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, "সরকারি কাজের ব্যস্ততার কারণে বিনোদনের তেমন সুযোগ হয় না। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফলের এ সমাহার ও এর স্বাদ উপভোগ করে সত্যিই আনন্দ পেয়েছি।"
তিনি এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা'র বিশেষ প্রতিনিধি এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, মিজানুর রহমান আলম, মো. শফিকুল ইসলাম রুম্মন, সাইফুল ইসলাম, সাইফুর রহমান শিপু, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, নূর মোহাম্মদ সাগর, শামসুল ইসলাম শামীম, শাকির আহমেদ, ঝলক দত্ত, সৈয়দ ছায়েদ আহমেদ, এহসান বিন মুজাহির, আবুজার রহমান বাবলা, সুলতান মাহমুদ, মো. জামাল, সুমন, সোলেমান আহমেদ মানিক, মো. আলামিন, পিন্টু দেবনাথ সহ অন্যান্যরা।
উৎসবমুখর পরিবেশে অতিথিরা দেশীয় বিভিন্ন মৌসুমী ফল আস্বাদনের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ প্রদান এবং সাংবাদিক, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।