শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ত্রিপানি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত কুমার মন্ডল। তিনি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত বছরের শেষের দিকে তিনি অবসরে যান। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামের মৃত শিক্ষক অম্বিকা চরণ মন্ডলের ছোট ছেলে।
মুন্সিগঞ্জ ইউপির ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত হওয়ায় রবিবার(২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষকসহ অন্যান্যদের উপস্থিতিতে ফুলের সংবর্ধনা প্রদান সহ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনাদি কুমার মন্ডল, সহকারী শিক্ষক অলোকা রানী, সহকারী শিক্ষক আবুল হোসেন, শিক্ষক হরিপদ আউলিয়া, শিক্ষক আমিনুর রহমান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, চন্দন কুমার মিস্ত্রী,বিশ্বজীত মন্ডল প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি বক্তব্যে বলেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ অন্যান্য উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাবেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।