বৃহস্পতিবার ৬ আগস্ট, ২০২৬

শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

5 August, 2026 10:38:07
শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ গনমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণমিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হইতে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মাইক্রোস্ট্যান্ডে এসে শেষ হয়।

উক্ত সমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।মাইক্রোস্ট্যান্ডের সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সোলাইমান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির।

সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ন আহবায়ক আবুল কাশেম মোড়ল, যুগ্ন আহবায়ক আজিজুল হক, যুগ্ন আহবায়ক গাজী শাহ আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ওনিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport