মো মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখা।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এ শুভেচ্ছা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানান এবং তাঁর সফলতা কামনা করেন। এ সময় জেলার উন্নয়ন, সাংস্কৃতিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক একে এম এনামুল হক বিপু, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, মোঃ মিলন মিয়া ও মোঃ রেজাউল করিম এবং সদস্য মোঃ আলামিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।