শিশু ধর্ষণের অভিযোগে চিতলমারীতে গ্রেফতার এক
শিশু ধর্ষণের অভিযোগে চিতলমারীতে গ্রেফতার এক
প্রিন্স হালদার,(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ১ জনকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। এ ঘটনায় চিতলমারী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষণের সাথে জড়িত উপজেলার ঝালডাঙ্গা গ্রামের গিরিশ ভক্তের ছেলে পরিমল ভক্ত (৪৬) কে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, ধর্ষণ হওয়া শিশুটি , আসামির ছেলের একইসাথে প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো।
গত ৭ই জুন শিশুটি আসামীর ছেলেকে দুপুর ২টা দিকে বাড়িতে ডাকতে গেলে আসামী পরিমল ভক্ত, এ সময় কেউ বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
৯ই জুন মঙ্গলবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে পরিমল ভক্তের নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ পরিমল ভক্তকে আটক করে ৯ই জুন দুপুর ১২:৩০ টার দিকে তাকে আদালতে প্রেরণ করে। মেডিকেল রিপোর্ট আসার পর আসল ঘটনা প্রকাশ্যে আসবে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া বেগম জানান, ধর্ষণের দায়ে থানায় মামলা হলে, আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



