জামাল উদ্দীন, কক্সবাজারঃ
মেজর সিনহা হত্যা মামলায় বহিষ্কৃত ও ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি বিতর্কিত টেকনাফের সাবেক ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে দায়েরকৃত ৬ মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি এখনো। তিনি এখনো পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। রয়েছেন জীবনের নিরাপত্তাহীনতায়। এ অবস্থায় নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার পুরনো ডিজিটাল পাসপোর্টটি নবায়নের জন্য দেওয়া হলে অভিযোগ উঠেছে পাসপোর্ট অধিদপ্তরে কর্মরত ওসি প্রদীপের এক আত্মীয় গত ৫ বছর ধরে তার পাসপোর্টটি স্থগিত করে রাখে। ফলে জুলুমের উপর জুলুমে বিপর্যস্ত হয়ে পড়েছেন নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। এর আগে ওসি প্রদীপলর সাজানো ৬ মামলায় টানা ১১ মাসের বেশি কারাভোগ করেন তিনি। জামিনে এসে প্রদীপের বিরুদ্ধে
আদালতে দায়েরকৃত তার ফৌজদারি মামলাটিও আদৌ রেকর্ড হয়নি। এতে করে একদিকে নিজের মিথ্যা মামলা অপরদিকে মামলা হামলায় জড়িতদের শাস্তি ও
ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ও
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন। ফরিদুল মোস্তফা বলেন,মমাদক ও ঘুষের বিরুদ্ধে লিখেছি বলে প্রদীপ ও তার লালিত মাদক কারবারিরা তাকে পাষবিক নির্যাতন
করে মিথ্যা মামলা দিয়ে টানা ১১ মাস কারাগারে রেখেছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।