সোমবার ৫ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

5 October, 2026 8:27:53
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, নির্বিঘ্নে পূজা উদযাপন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard