সাধীন আলম হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে উপজেলার সিরাজীপুর সুপার ইট ভাটায় বজ্রপাতে ইটভাটা শ্রমিক এসকেন আলী ওরফে ভোলা(৬৫) নিহত হয়েছে।এ সময় নারী শ্রমিক শাপলা খাতুন(৩০) আহত হয়েছেন।বৃহস্পতিবার (২১শে মে-২০২৬)বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।নিহত এসকেন আলী ওরফে ভোলা (৬৫) লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার মৃত আদুর ছেলে বলে জানা গেছে।আহত নারী শ্রমিক জৌদ্দবগী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চমকানোর সঙ্গে বজ্রপাত হলে তা তাদের শরীরের ওপর আঘাত হানে। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। এবং আহত নারী শ্রমিক শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।