লামায় বনবিভাগের অভিযানে জীবিত হরিণ উদ্ধার
লামায় বনবিভাগের অভিযানে জীবিত হরিণ উদ্ধার
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন), বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলায় বনবিভাগের এক সফল অভিযানে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে । বুধবার (৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয় ।
জানা যায়, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক মাসুম আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় । অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির । এ সময় স্পেশাল টিমের প্রধান রনি পারভেজসহ বনকর্মী লতিফ, জুলহাজসহ আরও কয়েকজন সদস্য অংশ নেন ।
বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হরিণটি বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীয়দের সহযোগিতা এবং বনবিভাগের তৎপরতায় জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

