মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
এবারের এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী। এ বছর বিদ্যালয়টি হতে এসএসসি পরীক্ষায় ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫জন জিপিএ - ৫ সহ শতভাগ পাস করে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে।

এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের শতভাগ পাস করা ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তি ও শতকরা পাসের হারের ভিত্তিতে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি সপ্তম স্থান অর্জন করেছে।
ফলাফলের দিক দিয়ে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ পাশের হার ৯৯.২৩, তৃতীয় স্থান অধিকার করেছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লক্ষ্মীপুর এ বিদ্যালয়ের পাশের হার ৯৮.৯৫ এবং জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে রায়পুর এল এম পাইলট মডেল হাই স্কুল এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.০০ তবে এ বিদ্যালয়টি ভোকেশনালে পাশের দিক দিয়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, “একাডেমির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা, সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং শিক্ষকবৃন্দের কঠোর পরিশ্রম শিক্ষার্থীদের নিরলস চেষ্টার ফলেই প্রতিবছর একাডেমিতে এসএসসি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হচ্ছে। এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা আগামী দিনগুলোতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করার মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করে যাব।
উল্লেখ্য যে গত ছয় বছর যাবত সর্বাধিক জিপিএ ও শতভাগ পাস করে বিদ্যালয়টি বরাবরের মতোই রামগঞ্জ উপজেলায় তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।