মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃ
আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষ্যে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল— “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ জহিরুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রমকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আরও বিস্তৃত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এসময় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেরপুরে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে জেলার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।