রুহিয়া উপজেলা প্রতিনিধিঃ
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ (কেসিএবি)-এর রুহিয়া উপজেলা শাখার আগামী ০২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শ্রী অখিল চন্দ্র রায়-কে সভাপতি এবং মো: হবিবর রহমান-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ ছাড়াও সহ-সভাপতি: মো: ইব্রাহীম আলী, মো: দারাজ উদ্দীন ও মো: বাবুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক: মো: বডিউজ্জামান।সাংগঠনিক সম্পাদক: মো: ওমর ফারুক। অর্থ সম্পাদক: মো: তারাখান। প্রচার সম্পাদক: মো: সুমন ইসলাম। ধর্ম সম্পাদক: মো: মছলেছুর রহমান। কৃষি বিষয়ক সম্পাদক: মো: হাসান আলী। দপ্তর সম্পাদক: মো: আব্দুর রউফ। আইন বিষয়ক সম্পাদক: মো: লুৎফর রহমান। কার্যকরী সদস্য: শ্রী নরতম বর্মণ ও মোছা: লুৎফুন নাহার।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি আগামী দুই বছর রুহিয়া উপজেলার সার বিতরণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।