শনিবার ২ মে, ২০২৬

রুহিয়ায় মাসব্যাপী গ্রামীণ হস্ত ও কুটির শিল্প মেলার অবকাঠামো কাজের উদ্বোধন

1 May, 2026 9:56:28
রুহিয়ায় মাসব্যাপী গ্রামীণ হস্ত ও কুটির শিল্প মেলার অবকাঠামো কাজের উদ্বোধন

মোঃ কুদরত আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী গ্রামীণ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ মে, ২০২৬) বিকেলে রুহিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে প্রগতি সংঘ মাঠে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনছারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক। এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল হক, ১ নং রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুল মান্নান, রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান সুমিত ও সাধারণ সম্পাদক মোঃ মোতাহার আলীসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এ সময় মেলার নির্ধারিত স্থানে খুঁটি গেঁথে মেলার অবকাঠামো কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। এসময় রুহিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
​আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় ঐতিহ্য ও কুটির শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে এই মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের হস্ত ও কুটির শিল্পীদের তৈরি বাহারি পণ্যের স্টল থাকবে। এছাড়া শিশুদের জন্য নাগরদোলাসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়।
​মেলার অবকাঠামো শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের মেলা গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করার পাশাপাশি স্থানীয় কারিগরদের উৎসাহিত করবে। মেলাটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
​উল্লেখ্য, রুহিয়া থানা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এই মেলাটি আগামী মাসজুড়ে প্রগতি সংঘ মাঠে চলবে

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport