ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে সজিনা চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি ইউনিয়নের বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো সংলগ্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ আমিরুল হক: সভাপতি, বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা পর্ষদ।
জগদীশ শর্মা: উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন।
শামসুজ্জামান দুলাল: সহকারী শিক্ষক, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়।
হারুন অর রশিদ: সহকারী শিক্ষক, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর সভাপতি মোঃ আমিরুল হক জানান, সজিনা একটি পুষ্টিগুণে ভরপুর সবজি। স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটাতে কৃষি বিভাগ এই উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো সংলগ্ন ফাঁকা জায়গাগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে সজিনা চাষকে জনপ্রিয় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
জনসচেতনতা
কৃষি কর্মকর্তা জগদীশ শর্মা বলেন, সজিনা চাষে খরচ কম কিন্তু এর উপকারিতা অনেক। ঢোলারহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম জানান ,প্রতিটি কৃষক যেন বাড়ির পাশের পতিত জায়গায় অন্তত দুটি করে সজিনা গাছ লাগান। এটি যেমন আপনার পরিবারের পুষ্টি নিশ্চিত করবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।কৃষকদের উদ্ভূত করার জন্য ঠাকুরগাঁও কৃষি বিভাগ এর আজকের এই সজিনা চারা রোপণ কর্মসূচি।
যেকোনো কারিগরি সহায়তার জন্য আমাদের কৃষি ব্লক অফিসাররা কৃষকদের পাশেই আছেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।