রবিবার ৭ জুন, ২০২৬
রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
7 June, 2026 5:27:50
রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আকাশ হোসেন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে আজ রবিবার সকালে উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর ভূঁইয়া বাড়ির সামনে একটি নারকেল গাছের সাথে আকাশের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আকাশ ফতেহপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাদশা মিয়ার ছেলে।
রামগঞ্জ থানার ইনর্চাজ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নারকেল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



