লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেম ঘটিত বিরোধের জের ধরে মোহাম্মদ ইসলাম (২৫) নামের এক যুবক প্রেমিকার বাড়ির সামনে বিষ পানে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৪ জুন) সকাল ৯ টায় উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে। নিহত ইসলাম ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,একই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে জুথি আক্তারের (১৬) সাথে নিহত ইসলামের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি যুথি আক্তারের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানালে ইসলাম গত বৃহস্পতিবার যুথিদের বাড়ির সামনে বিষ পান করে, স্থানীয়ভাবে চিকিৎসা কালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।নিহত ইসলামের বাবা মোঃ মোতালেব হোসেন মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জুথির বাবা প্রবাসী আলমগীর হোসেন জানান,ইসলামের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে আমরা তা প্রত্যাখ্যান করি, পরে থানায় বসে বিষয়টি সমযোতা হয়েছে
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মৃত্যুর খবর জানার পর,সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।