রাজাপুরের গালুয়া বাজারে ইভটিজিংয়ের অভিযোগে কলেজছাত্র আটক, মুচলেকায় মুক্তি
রাজাপুরের গালুয়া বাজারে ইভটিজিংয়ের অভিযোগে কলেজছাত্র আটক, মুচলেকায় মুক্তি
মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজারে এক স্কুলছাত্রীকে ইভটিজিং বা উত্ত্যক্ত করার অভিযোগে এক কলেজপড়ুয়া তরুণকে আটক করেছে প্রশাসন। আজ রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামিম রেজা সজিবের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় তাকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গালুয়া বাজারে অত্র এলাকার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা ওই তরুণকে হাতেনাতে ধরেন। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব।
অভিযুক্ত তরুণ কলেজপড়ুয়া ছাত্র হওয়ায় এবং এটি তার প্রথম অপরাধ বিবেচনায় প্রশাসন তাকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ওই তরুণের অভিভাবকদের উপস্থিতিতে তাকে মুচলেকা প্রদান সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। ওই ছাত্র লিখিত মুচলেকা দেন যে, ভবিষ্যতে তিনি আর কখনো কোনো নারীর সাথে এমন অশোভন আচরণ বা ইভটিজিংয়ে লিপ্ত হবেন না।
এ বিষয়ে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব সময় সজাগ। অভিযুক্ত ছাত্রের বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় এবং অভিভাবকদের অনুরোধে তাকে মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



