রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে।
আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে।
জানাযায়, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানীবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম ওই গ্রামের সাইফুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে খেলাধুলা করছিল মাহিম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের শাহিনের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটির ম-র-দে-হ ভা-সতে দেখে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মৃ-ত ঘোষণা করেন।ন
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ম-রদে-হ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।