যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারকালে ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারকালে ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬

27 November 2026, 5:15:37

যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারকালে ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬

ডেক্স রিপোর্টঃ

২৫ নভেম্বর ২০২৬ ইং তারিখ, দুপুর ১৫:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানি এবং নৌ পুলিশ, অভয়নগর কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান পরিচালনা করে বিদেশ থেকে আমদানিকৃত আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গম ও একটি কার্গো জাহাজসহ ছয়জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, জাহাজের মাস্টার পলাতক রয়েছে।

এসআরবি-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিদেশি একটি জাহাজে করে সমুদ্র পথে আমদানিকৃত গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া নামক এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম বাংলাদেশী অন্য একটি লাইটার জাহাজে আনলোড করে, যা যশোরের অভয়নগর থানাধীন নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে উল্লিখিত আলামতসহ জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের পাশাপাশি অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু ও সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগর এর নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard