দেওয়ান মাসুকুর রহমান, বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার।
মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক।
২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বর্ষিজোড়া এলাকায় নাঈমের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। পরে রনি ও তার বাবা নুরুলসহ কয়েকজন তাকে বাড়িতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাঈম।
ঘটনার পর নাঈমের বাবা চেরাগ মিয়া ১০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।