মৌলভীবাজারে আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা
মৌলভীবাজারে আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা
দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ :
মৌলভীবাজারে আন্তঃ বিভাগ অনূর্ধ্ব-১৬ র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে তাওহীদ ইসলাম দাবা একাডেমী আয়োজনে আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ অতিরিক্ত মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, “দাবা মেধা বিকাশের খেলা। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে দাবা চর্চা বাড়াতে হবে। জেলা প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনের পাশে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব ভারপ্রাপ্ত আহ্বায়ক, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি মিছবাহুর উর রহমান, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি জোসেফ আলী চৌধুরী, মোঃ হেলু মিয়া, মোঃ মুজিবুর রহমান মজনু সহ প্রমূখ।
দাবা প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম।
আন্তঃ বিভাগ অনূর্ধ্ব-১৬ র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে অনূর্ধ্ব-১৬ বয়সী দাবাড়ুরা অংশগ্রহণ করেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানা যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



