মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ
মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজারঃ
সারা দেশের অনেকেই যখন কন্টেন্ট মনিটাইজেশন, লাইক, ভিউয়ের জন্য নতুন প্রজন্মকে অশ্লীলতা ও অসুস্থ বিনোদনের দিকে নিয়ে যাচ্ছে ঠিক তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহত্তর মানব কল্যাণে কাজ করার নিমিত্তে ভিন্ন ধারায় আগমন ঘটে মৌলভীবাজার জেলার পরিচিত মুখ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের। যাকে সবাই গরিবের অকৃত্রিম বন্ধু তাজ ভাই নামে চিনে।
তিনি সবাইকে সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যার প্রতিটি ভিডিওতে শিক্ষনীয় বিষয় আছে, যার ভিডিওতে দেখতে পাওয়া যায় সমাজের বিভিন্ন উপকারী বিষয়, যার ভিডিওতে দেখা যায় মৌলভীবাজার সহ দেশ বিদেশের বিভিন্ন পর্যটন স্থান।
যার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নিজের ব্যক্তিত্ব ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দিয়ে অনন্য হয়ে উঠেছেন। তাজুল ইসলাম তাজের ভিডিও দেখে শিক্ষা গ্রহণ বা উদ্বুদ্ধ হতে পারেন অনেকেই।
তাজুল ইসলাম তাজের ভিডিওতে নেই কোনো অশালীন কথা, নেই কোনো অশ্লীল আচরণ, একদম নিখুতভাবে তৈরি করছেন কন্টেন্ট ভিডিও।
ইতোমধ্যে দেশে বিদেশে লক্ষ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন এই বিশিষ্ট ব্যক্তি।
মৌলভীবাজার জেলার পরিচিত মুখ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের মানব কল্যাণে এক ব্যতিক্রম ধর্মী কন্টেন্ট ভিডিও সম্পর্কে জানতে চাওয়া হলে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “বর্তমান সময়ে যেখানে কনটেন্টের নামে অনেক কিছুই পরিবেশিত হচ্ছে, সেখানে তাজুল ইসলাম তাজ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কনটেন্টগুলো সমাজ সচেতনতা বৃদ্ধি করছে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখছে। এই ধরনের উদ্যোগকে অবশ্যই উৎসাহিত করা উচিত।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: