মোল্লাহাট থানায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন | বিডি-প্রেস 24 ডট কম

মোল্লাহাট থানায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

14 April 2026, 10:55:17

মোল্লাহাট থানায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

মাহামুদুল হাসান মাইকেল, মোল্লাহাট প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) থানা প্রাঙ্গণে এ আয়োজনের নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ রমজানুল হক।

নববর্ষকে ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ-উৎসবের আবহ তৈরি করতে বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য আকর্ষণীয় ইভেন্ট। নারী ও পুরুষসহ থানার সকল পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এসব আয়োজনে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যদের উৎসাহ দিতে রাখা হয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্যও স্মারক উপহার হিসেবে মগ ও প্লেট প্রদান করা হয়।

দিনব্যাপী এই আয়োজন শেষে সকলের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। অফিসার ইনচার্জসহ থানার সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ কর্মব্যস্ততার মাঝেও তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: