সোমবার ২৫ মে, ২০২৬

মোল্লাহাটে শিশুদের ভালোবাসার উপহার বিতরণ

24 May, 2026 9:23:42
মোল্লাহাটে শিশুদের ভালোবাসার উপহার বিতরণ

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোল্লাহাটে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৩ মে) সকালে উপজেলার গাওলা ইউনিয়নের দিগংগা গ্রামে অপারেশন জেনারেশন,ঢাকার সহযোগিতায় এবং মোল্লাহাটের দি ব্রেড বাংলাদেশ (চার্চ) এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে শিশুদের ভালোবাসার উপহার বক্স বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে উপকারভোগী শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন এবং অপারেশন জেনারেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুদের ভালোবাসার উপহার সামগ্রীর বক্স বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

দি ব্রেড বাংলাদেশ এর পরিচালক ধ্রুব বনিক বলেন, এ মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ভালোবাসার গিফ্ট বক্স বিতরণ করা হবে। গিফ্ট বক্সে চমৎকার ও নজরকাড়া উপহার সামগ্রী পেয়ে দারুন খুশি শিশুরা। এ উপহার তাদেরকে দারুনভাবে আনন্দিত করেছে। শিশু ও অভিভাবকরা অপারেশন জেনারেশনকে ধন্যবাদ জানিয়েছেন তাদের উপহার দেওয়ার জন্য।

প্রধান অতিথির বক্তব্যে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমনা আইরিন বলেন. শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে আমাদের প্রত্যেক পরিবারে শিশুদের সুশিক্ষা ও সুস্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ। তিনি আরো বলেন, এমন আয়োজন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও আনন্দ ছড়িয়ে দেয়, যা তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র এলাকার জনপ্রতিনিধি ভজন সমাদ্দার, অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, সুধিজন,শিশু
শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
#######

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport