মঙ্গলবার ১৯ মে, ২০২৬

মোল্লাহাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন

19 May, 2026 12:49:38
মোল্লাহাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১ টায় মোল্লাহাট উপজেলা খাদ্য গুদামে আয়োজিত বোরো ধান ও চাল সংগ্রহ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শান্তিপূণভাবে এবার ইরি-বোরো ধান ও চাল সারাদেশের ন্যায় এ উপজেলাতে সংগ্রহ ও সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার এবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করবেন। এজন্য বিক্রেতা কৃষকরা খাদ্য বিভাগের ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে অনলাইন এপস অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

অপরদিকে, খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে চাল ক্রয় করার ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুর রহমান বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে
সংগ্রহ কালিন কোনো সিন্ডিকেট যেন কর্তৃত্ব করতে না পারে এবং কৃষক ও শ্রমিকরা যেন জিম্মি না থাকে সে বিষয়ে খাদ্যে অধিদপ্তর সজাগ দৃষ্টি রাখবে। অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

খাদ্য বিভাগের সূত্রটি জানায়, চলতি মৌসুমে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহের কর্ম পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।

মোল্লাহাটে এবারের লক্ষ্যমাত্রা, সিদ্ধ চাল ১ হাজার ৩১৪ মেট্রিক টন এবং বোরো ধান ৯ শত ৮ মেট্রিক টন ক্রয় করা হবে। সরকারি ঘোষণা অনুযায়ী, মোল্লাহাটে ধান-চাল সংগ্রহ কার্যক্রম ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে খাদ্য বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport