শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬

মোল্লাহাটে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

18 August, 2025 11:29:35
মোল্লাহাটে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

মোল্লাহট প্রতিনিধিঃ ১৮ আগস্ট সোমবার ২০২৫।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সদ্য দায়িত্ব নেওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উন্নয়নমুখী “স্মার্ট উপজেলা” গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

উপজেলা আমির হাসমত আলী সরদার বলেন, “আপনার নেতৃত্বে একটি আধুনিক ও আদর্শ উপজেলা গড়ে তোলার কাজে আমরা নিরপেক্ষভাবে পাশে থাকতে চাই। আশা করি, উন্নয়নের পথে কোনো ধরনের বৈষম্য থাকবে না।”

ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, “সব পক্ষের অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি স্মার্ট উপজেলা গড়তে চাই, যা অন্যদের জন্য উন্নয়নের রোল মডেল হবে। আপনাদের সহযোগিতা আমার কাছে বিশেষভাবে মূল্যবান।”

এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য দাউদ আলী মুন্সি, হাফেজ মোকাররম মিয়া, হাফেজ অলিউর রহমান, মাওলানা আসলাম মোল্লা, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বৈঠকটির সমাপ্তি ঘটে। স্থানীয় মহলে একে মোল্লাহাটে উন্নয়ন ও সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard