মোল্লাহাটে অটোরিকশা চাপায় শিশু নিহত
মোল্লাহাটে অটোরিকশা চাপায় শিশু নিহত
মাহামুদুল হক মাইকেল, মোল্লাহাট ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে অটোরিকশা চাপায় সাবিত লস্কর (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮:৫০ টায় উপজেলার গাওলা ইউনিয়নের পাগলা বাজারে ঘটনাটি ঘটে। নিহত সাবিত ঐ এলাকার রাসেদ লস্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সাবিত খেলার ফাঁকে হটাৎ দৌড়ে রাস্তার উপর চলে আসে। এসময় চলন্ত একটি অটোরিকশায় চাঁপা পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত সাবিতকে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো: কাজী রমজানুল হক বলেন, গাওলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবিত লস্কর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নিকটস্থ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

