মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুইজনকে ইয়াবাসহ এবং একজনকে মাদক সেবনের সময় আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
অভিযানকালে উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মাদক সেবনের সময় সেকান্দার শেখের ছেলে নাসির শেখকে (৪০) আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, উপজেলার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে গফ্ফার হাওলাদারের ছেলে হোসেইন হাওলাদারকে (৪৫) ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে সানকিভাঙ্গা গ্রাম থেকে মুনসুর আলী শেখের ছেলে নোমান শেখকে (২৩) ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক অপর দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে জব্দ করা ইয়াবাসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মো. জাফরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনের দায়ে আটক নাসির শেখকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইয়াবাসহ আটক অপর দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



