মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

মোরেলগঞ্জে প্রতিবন্ধী নারীর মৃত্যু: ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় বৃদ্ধ আটক

22 June, 2026 7:08:03
মোরেলগঞ্জে প্রতিবন্ধী নারীর মৃত্যু: ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় বৃদ্ধ আটক

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামে মীম আক্তার (২৪) নামে এক স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মীম আক্তার অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে মারা যান। পরে তার শরীরে নির্যাতনের আলামত রয়েছে বলে অভিযোগ তুলে নিহতের বাবা মিলন জোমাদ্দার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর স্থানীয় জনতা অভিযুক্ত নূর মোহাম্মদকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। রবিবার সকালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রম তদারকি করেন।

মোরেলগঞ্জ থানায় দায়ের হওয়া ৩৭ নম্বর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং পেনাল কোডের ৩০২ ধারা সংযুক্ত করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport