বুধবার ১১ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে ধর্মীয় উৎসবে অসুস্থ শরীর নিয়েও অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী এনামুল

11 November, 2026 1:28:30
মোরেলগঞ্জে ধর্মীয় উৎসবে অসুস্থ শরীর নিয়েও অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী এনামুল

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আগমনী স্মৃতি স্মরণে আয়োজিত ‘শ্রীশ্রী ঠাকুর উৎসব-২০২৬’-এর তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তিমূলক গানের আসরে অসুস্থ শরীর নিয়েও অংশ নিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুল।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীখালী সাধুবাড়িতে গোপাল সাধুর বাড়িতে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে তিনি ধর্মীয় গানের আসরে অংশ নেওয়ার পাশাপাশি আয়োজক, ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত সবার সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

ধর্মীয় এ আয়োজনে তাঁর উপস্থিতিতে স্থানীয় ভক্ত ও অনুসারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard