মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সদ্য গঠিত জিয়া মঞ্চের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।শনিবার (৬ জুন) সকাল ১০ টায় মোরেলগঞ্জ মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শিকদার ইমরান (এপিপি)। প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আলী হায়দার (চুন্নু), খুলনা বিভাগীয় জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম হাওলাদার এবং বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম।

মোরেলগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. লিয়াকত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পৌর জিয়া মঞ্চের সভাপতি কাজী মঞ্জুরুল আলম মঞ্জু। এ সময় উপজেলা জিয়া মঞ্চের নেতা মো. আব্দুল্লাহ আল মামুন, মো. তরিকুল ইসলাম জসিম, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবনেতা এম শোয়াইব শরীফ (শোয়েব)সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। বক্তারা তাঁর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে সদ্য গঠিত মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জিয়া মঞ্চের নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চ, মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।