মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

26 August 2026, 9:51:22

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বাগেরহাট জেলা প্রতিনিধি: 

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার সকাল ১১টার দিকে কোনো পূর্ববার্তা ছাড়াই তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এর আগে তিনি এলাকায় আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন। কর্মসূচির বিরতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চান।

এ সময় হাসপাতালের দায়িত্বশীলদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনে এসে তিনি দেখতে পেয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তবে হাসপাতালে সেবা নিতে আসা কোনো রোগী যেন অভিযোগ করার কারণ না পান, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখার নির্দেশ দেন তিনি।

হাসপাতালের জরুরি বিভাগ আরও পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন শেখ ফরিদুল ইসলাম।

প্রতিমন্ত্রী হাসপাতালে অবস্থান করছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বি

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard