মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

13 October 2026, 10:47:30

মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বিপ্লব মল্লিক, মোংলা, বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে

১৩ (অক্টোবর) মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা সূত্রে জানা যায়, মোংলা পৌর শহরের ডা. আবদুস সামাদ সড়কের মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজ এবং ব্যবসায়ী বাবুল মোল্লার মাকড়ঢোন এলাকার বসতবাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উক্ত গুদাম ও বাড়ি থেকে বিপুল পরিমাণ পলিথিনের চালান উদ্ধার করে আভিযানিক দল।”””

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন বেচাকেনা ও অবৈধভাবে সংরক্ষণের অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী বাবুল মোল্লাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী।”””

অভিযান চলাকালে বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।””

পরিবেশ রক্ষার্থে পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard