রবিবার ২২ নভেম্বর, ২০২৬

মোংলায় এসআরবি-৬ এর বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

22 November, 2026 11:50:09
মোংলায় এসআরবি-৬ এর বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ২১:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন কাইনমারি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন ১। মোঃ ওলী খান (৪০), পিতা: মৃত জব্বার খান, সাং: কাইনমারি, থানা: মোংলা, জেলাঃ বাগেরহাট।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard