মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে, ‎পরশুরামে সংসদ সদস্য মজনু | বিডি-প্রেস 24 ডট কম

মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে, ‎পরশুরামে সংসদ সদস্য মজনু

18 April 2026, 2:36:27

মুহুরী,কহুয়া ও সিলোনিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু করা হবে, ‎পরশুরামে সংসদ সদস্য মজনু

পরশুরাম প্রতিনিধিঃ

‎ফেনী ১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক  মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ঝুূঁকিপূর্ণ স্থানগুলো
‎মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নিব। কোন বরাদ্দ না এলেও বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধগুলো মেরামত করা হবে।

‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের  কাউতলী তিন গ্রাম জামে মসজিদের ১ হাজার মিটার সড়কের হেরিং বোন বন্ড প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে  সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন রফিকুল আলম মজনু।

‎তিনি বলেন,বিশ্ব ব্যাংকের যে প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ  মেরামতের কাজ হওয়ার কথা
‎রয়েছে, সেটি অনুমোদন হতে সময় লাগবে। তার আগে বেড়িবাঁধ মেরামতে আমরা কাজ করব।

‎এসময় পরশুরাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসএম শাফায়াত আকতার নূর,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ  স্থানীয় গ্রামবাসী, বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে বল্লামুখা- সিলোনিয়া খাল খননে সম্ভাব্যতা যাচাইয়ে নিজ-কালিকাপুর ও রাঙ্গামাটিয়া গ্রামে খাল পরিদর্শন যান রফিকুল আলম মজনু। সন্ধ্যায় মির্জানগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: