মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত
মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত
আসাদুল ইসলাম মিরপুর উপজেলা প্রতিনিধি।।কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা চৌদুয়ার গ্রামের মল্লিক পাড়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০/০৬/২০২৬, বুধবার , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুর উপজেলা কুষ্টিয়ার আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন : কৃষিবিদ মো : আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি অফিসার মিরপুর, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: তোফাজ্জেল হোসেন, উপসহকারী কৃষি অফিসার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার শাহীন আলম,সাংগঠনিক সম্পাদক আমলা ইউনিয়ন বিএনপি,মো নাসির মল্লিক প্রচার সম্পাদক আমলা ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : কৃষিবিদ মো : ইমদাদুল হক মিলন।কৃষি সম্প্রসারণ অফিসার।
মিরপুর, কুষ্টিয়া।
মাঠ দিবসে মুখীকচু জাতের নাম মেহেরচন্ডী সহ জমির উর্বরতা বৃদ্ধি,বিভিন্ন ফসল উৎপাদনের বিষয় কৃষকদের সাথে আলোচনা হয়।
মাঠ দিবসে এক শতাধিক কৃষক কৃষাণী এ সময় উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



