মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে চিতলমারীতে সংবাদ সম্মেলন
মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে চিতলমারীতে সংবাদ সম্মেলন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মাদ লতিফ খান।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬ তারিখ সন্ধায় চিতলমারী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, এ সময় তিনি বলেন- কুরমনি গ্রামের মৃত প্রতুল বড়ালের ছেলে লিটন বড়াল ও তার বোন সুমা বড়াল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন। এসব অভিযোগের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করা, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং প্রশাসনের মাধ্যমে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
মোহাম্মাদ লতিফ খান আরও বলেন, কয়েক মাস আগে সুমা বড়াল তাকে প্রধান আসামি করে বাজারে অবস্থিত একটি ঘরে হামলা ও লুটপাটের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই এবং তিনজন লোক গুমের মতো গুরুতর অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী বিষয়টি যাচাই করে অভিযোগের কোনো সত্যতা পাননি। এতে তিনি নির্দোষ প্রমাণিত হন।
এছাড়াও গত ৬ আগস্ট ২০২৪ তারিখে লিটন বড়ালের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় পুনরায় তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সে ঘটনাতেও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় তিনি এবং তার পরিবার নির্দোষ প্রমাণিত হন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
তিনি দাবি করেন, এতবার নির্দোষ প্রমাণিত হওয়ার পরও একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর মূল কারণ হিসেবে তিনি সুমা বড়াল ও লিটন বড়ালের সঙ্গে চলমান জমিজমা সংক্রান্ত বিরোধ ও আদালতে চলমান মামলাকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মাদ লতিফ খান সকল মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র থেকে স্থায়ীভাবে মুক্তি এবং এসব ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



