প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৬:৫৪ পি.এম
“মানুষ মানুষের জন্য”

ডেক্স রিপোর্টঃ
চিতলমারী উপজেলার চরবানিয়ারি বাওয়ালী পাড়া গ্রামের নিত্য মন্ডলের স্ত্রী শিউলী রানী মন্ডল (২৩) রান্নাঘরে ভাত রান্না করতে গিয়ে অসতর্কতা বশত: অগ্নি দগ্ধের শিকার হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে প্রায় ১মাস পর শেষ নি:শ্বাস ত্যাগ করেন|
এই গৃহবধূ অগ্নিকান্ডে আহত হবার ঘটনা শুনে প্রায় দুই মাস আগে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী| মাজার নিচ থেকে দগ্ধ কাপড়ে ঢাকা ঐ গৃহবধুর আর্তনাদ দেখে উন্নত চিকিৎসার জন্য একরামুল হক মুন্সী “চিতলমারীর অন্তরালে” পত্রিকার ফেসবুক পেজ থেকে আর্থিক সাহায্যের জন্য লাইভ করেন| পরে ঝর্ণা টিভিতে বিষয়টি প্রচার করেন|
অত:পর মুঠোফোনে তৎকালিন ইউএনও মো: সাজ্জাদ হোসেনকে ঘটনাটি জানান | হৃদয়বান ইউএনও মহোদয় কিছুক্ষণের মধ্যে সরেজমিনে চলেযান| এ সময় তিনি রোগির জন্য সুখনা খাবার, শীতের পোষাক ও নগত অর্থদেন| এ সময় ঝর্ণাটিভির লাইভে সাড়া দিয়ে সিঙ্গাপুর থেকে এক প্রবাসী ৫হাজার টাকা পাঠাতে সম্মত হয়ে কমেন্টস করেন| ঘটনাটি ইউএনওকে জানানো হয়| এ সময় ইউএনও ঝর্ণা টিভির বিকাশে টাকা আনতে বলেন; তাতে একরামুল হক মুন্সী অপারগতা প্রকাশ করায়, উপজেলা পরিষদের এক কর্মকর্তার বিকাশ নম্বরে টাকা এনে রোগির স্বামী কাছে পৌঁছে দেয়া হয়|
উন্নত চিকিৎিসার জন্য যথাযত অর্থ না হওয়ায় প্রেসক্লাব সভাপতি একরমুল হক মুন্সী ও ইউএনও সাজ্জাদ হোসেন এর সাথে বৈঠক করেন| পরামর্শ অন্তে ভিকটিমের চিকিৎসার জন্য বাগেরহাট জেলা পরিষদে ইউএনও মহোদয়ের মাধ্যমে একটি আবেদন করা হয়| আবেদনের পর ভিকটিমকে খুলনা বার্ণ ইউনিটে ভর্তি পাঠানো হয় | সেখানে প্রায়-২০ থেকে ২৫দিন চিকিৎসা নিয়ে বাড়ি আসে| এর কয়েক দিন পর তিনি মৃত্যুবরণ করেন|
মৃত্যুরপর জেলা পরিষদে আবেদনের ২০ হাজার টাকার চেকটি পাওয়া গেলেও মৃতের, মৃত্যু সনদ ও জন্ম নিবন্ধনে জটিলতা থাকায় চেকটি ক্যাশ করতে আইনী জটিলতায় প্রায় একমাস কেটে যায়| তৎমধ্যে ইউএনও সাজ্জাদ হোসেনের বদলি জনিত করনে চিতলমারী উপজেলা কর্মস্থল ত্যাগ করেন| কিন্তু চেকটি রেখে যান প্রেসক্লাব সভাপতি একরামুলহক মুন্সীর কাছে|
এর পর নবাগত ইউএনও হিসেবে যোগদান করেন খাদিজা আক্তার| একরামুল হক মুন্সী এ সংক্রান্তে সকল বিষয় তাকে অবগত করেন| অত:পর চেকটি তিনি স্ব, হৃদয় হয়ে হাতে নেন| এ সময় বলেন চেষ্টা করে দেখি| পরবর্তীতে যে সকল জটিলতা ছিলো তা সংশোধন করে প্রাপ্ত ২০হাজার টাকা উত্তোল পুর্বক বৃহস্পতিবার (১১জুন) সকাল ১১টায় মৃতের স্বামী নিত্য মন্ডলের হাতে ২০ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার| এ সময় পাশে ছিলেন নিত্য মন্ডলের বোন অঞ্জু মন্ডল, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী ও সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ|
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।
- অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫।
- যোগাযোগ : 01737208208,01711977369 / ইমেইল : buletin247@gmail.com
বিডি-প্রেস 24 ডট কম