বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

মানবিক প্রতিবেদন ক্যান্সারে আক্রান্ত সুমিতা বাঁচতে চান, সাহায্যের হাত বাড়িয়ে দিন

13 May, 2026 8:15:29
মানবিক প্রতিবেদন ক্যান্সারে আক্রান্ত সুমিতা বাঁচতে চান, সাহায্যের হাত বাড়িয়ে দিন

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা:

একটু বাঁচার আশায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের দিকে তাকিয়ে আছেন গাইবান্ধা সদরের রিফাইতপুর গ্রামের সুমিতা রানী পাল, ৩০। স্তন ক্যান্সারে আক্রান্ত সুমিতা অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার পথে

সুমিতার স্বামী রনজিৎ পাল পেশায় একজন দিনমজুর। স্ত্রীকে বাঁচাতে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কাছ থেকে ধার-দেনা করে এ পর্যন্ত ৩টি কেমোথেরাপি দিয়েছেন। চিকিৎসক বলেছেন, সুমিতাকে বাঁচাতে মোট ৮টি কেমোথেরাপি দিতে হবে। তারপর অপারেশন।

রনজিৎ পাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দিনে যা আয় করি তা দিয়ে সংসারই চলে না। তিনটা কেমো দিতে গিয়ে সব শেষ। এখন বাকি কেমো আর অপারেশনের টাকা কই পাব? আপনারা আমার স্ত্রীকে বাঁচান।”

সুমিতা রানী পাল বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সুমাইয়া হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. সুমাইয়া হক বলেন, “রোগী সুমিতার ব্রেস্ট ক্যান্সার স্টেজ-২ পর্যায়ে আছে। দ্রুত বাকি ৫টি কেমোথেরাপি সম্পন্ন করে অপারেশন করাতে হবে। চিকিৎসা বন্ধ হলে রোগীর অবস্থা খারাপের দিকে যাবে।”

দুই সন্তানের জননী সুমিতাকে বাঁচাতে প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও সংগঠনের কাছে সাহায্যের হাত বাড়ানোর আকুতি জানিয়েছে অসহায় পরিবারটি। আপনার একটু সহযোগিতা ফিরিয়ে দিতে পারে সুমিতার জীবন।

  • সাহায্য পাঠানোর ঠিকানা:

    স্বামী: রনজিৎ পাল
    গ্রাম: রিফাইতপুর, ডাকঘর: বাদিয়াখালী
    উপজেলা: গাইবান্ধা সদর, জেলা: গাইবান্ধা

  • সাহায্য পাঠাতে নগদ নম্বর:
    ০১৭৩৭৬৫৭০৯১ – রনজিৎ পাল
    ০১৭১০৯৪০৮২৭ – রনজিৎ পাল

বিকাশ/রকেট নম্বর যোগ করতে চাইলে রনজিৎ পালের সাথে সরাসরি যোগাযোগ করুন: ০১৭৩৭৬৫৭০৯১

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport