বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে হাকিমপুর থানা পুলিশ

20 August, 2026 11:13:41
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে হাকিমপুর থানা পুলিশ

মাফিকুল ইসলাম, (দিনাজপুর)প্রতিনিধি :-

সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে থানা পুলিশ। মাদক কারবারি, সরবরাহকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

তিনি জানান, ২০২৫ সালের ৭ ডিসেম্বর হাকিমপুর থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তাঁর দায়িত্বকালে মাদক-সংশ্লিষ্ট ঘটনায় ৮৬টি মামলা হয়েছে এবং এসব মামলায় ৪৫২ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে।

ওসি জাকির হোসেন বলেন, “হিলি সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এখানে মাদক নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। আমি ও আমার টিম সর্বোচ্চ চেষ্টা করছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএমও মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে যাতে মাদক কারবারিরা সক্রিয় হতে না পারে, সে জন্য অভিযান, নজরদারি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতাও চেয়েছে পুলিশ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport