ভোলা জেলায় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলা জেলায় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ নুর হোসেন,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ১০ ই অক্টোবর ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সঙ্গে ভোলা জেলার সকল উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে ভোলা জেলা কমিটির আহবায়ক মাওলানা আবু জাফরের নেতৃত্বে মতবিনিময় ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় কুঞ্জের হাট গ্রীন ভিউ মডেল মাদ্রাসায় বৈঠকে ভোলা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, উপজেলা পর্যায়ে দায়িত্ব বণ্টন, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জেলা সম্মেলন বাস্তবায়নে সকল উপজেলা নেতাকর্মীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সম্মেলন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে নেতৃবৃন্দ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীদের মধ্যে থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি জেলা সম্মেলনে বাস্তবায়ন কমিটি করা হয় । এবং অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এজন্য উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



