রবিবার ২২ নভেম্বর, ২০২৬

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ৭১ বোতল ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশী মদ জব্দ

22 November, 2026 10:59:26
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ৭১ বোতল ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশী মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের জনৈক আব্দুল আজিজের আম বাগানে অভিযান চালায়।

অভিযানকালে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (‘Cosmos Fifty’) উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard