ভূনবীর ইউনিয়নে সফল মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
ভূনবীর ইউনিয়নে সফল মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ভূনবীর ইউনিয়নের দশরথের এফডব্লিউসিতে একটি বিশেষ মা সমাবেশ ও মেডিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন-এর সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় এই ক্যাম্পে একটি দক্ষ টিম দিনব্যাপী চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবায় নিয়োজিত টিম সদস্যবৃন্দ:
চিকিৎসক: ডাঃ আজহার মাহমুদ
সিনিয়র স্টাফ নার্স: হাসিনা আক্তার ও জোস্না বেগম।
মিডওয়াইফ: মনি বেগম। স্বাস্থ্য পরিদর্শক: মনোয়ারা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক: গঙ্গা রায়।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP): অজয় পাল ও হেপী রানী সেন, সিক্তা রানী দেব।
স্বাস্থ্য সহকারী: দিপেন দেবনাথ।
একনজরে ক্যাম্পের সেবার পরিসংখ্যান:
সাধারণ রোগী: ১১০ জন (ফ্রি চিকিৎসা ও পরামর্শ)
গর্ভবতী মা: ১০ জন (প্রসবপূর্ব যত্ন ও পরামর্শ)
ভায়া (VIA) পরীক্ষা: ৮৯ জন (জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং)
নিরাপদ মাতৃত্ব, জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এই ধরণের মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



