রবিবার ১২ জুলাই, ২০২৬

ভুটিয়াপাড়া সীমান্তে (বিএসএফ) পুশইনে ব্যর্থ, জিরো পয়েন্টে অবস্থান-৩ গ্রামবাসী, বিজিবির শক্ত অবস্থানে

12 July, 2026 4:10:11
ভুটিয়াপাড়া সীমান্তে (বিএসএফ) পুশইনে ব্যর্থ, জিরো পয়েন্টে অবস্থান-৩ গ্রামবাসী, বিজিবির শক্ত অবস্থানে

মোঃ বদরুদ্দোজ্জাহ সবুজ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তে ভারত থেকে ৫জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে দুই নারীসহ এক বৃদ্ধ , বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের অবস্থান করছেন।
শনিবার (১১ জুলাই) ভোর রাতে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে একজন বৃদ্ধ ও ২ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন।
আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তাঁর বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সঙ্গে থাকা ২ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবি ও বিএসএফের সদস্যরা ৩ ব্যক্তিকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা যায়।
এ ব্যাপারে পত্নীতলা ১৪ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ঘটনাস্থলে এসেছি দুই পক্ষের মধ্যে আলোচনা ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
বৈঠক শেষে কি হয় পরবর্তীতে আপনাদের জানানো হবে বলে সাংবাদিকদের জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport