মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ও বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালি নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি স্থানীয় সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ ঝালকাঠির জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ খান, কাঁঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, বিএনপি নেতা নিজাম মিরবহর এবং কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।