দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধিঃ
জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) বিকালে শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
সংগঠনটি জারুল, কৃষ্ণচূড়া, সোনালো বৃক্ষসহ নানা জাতের ফলের গাছ রোপণের উদ্যোগ নিয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, এম এ করিমসহ আরো অনেকে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।