শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬
বারহাট্টার সিংগুয়ার বিলের ফসল রক্ষা বাঁধ উন্মুক্ত করেছেন নেত্রকোনা-২ আসনের এমপি ডাঃ আনোয়ারুল হক
11 April, 2026 9:17:21
বারহাট্টার সিংগুয়ার বিলের ফসল রক্ষা বাঁধ উন্মুক্ত করেছেন নেত্রকোনা-২ আসনের এমপি ডাঃ আনোয়ারুল হক
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামের সিংগুয়ার বিলের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন ও বাঁধ কেটে পানি উন্মুক্ত করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।
পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বাঁধের বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতে খাল খননসহ বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, বাঁধকে কেন্দ্র করে দীর্ঘদিনের স্থানীয় বিরোধও তাঁর উদ্যোগে সমাধান করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport

