রিপন রায়, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসলাম হালদার বাবার কবর জিয়ারত এবং খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের কাছ থেকে দোয়া ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইজিবাইক, মোটরসাইকেল ও ইজিভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা নারায়ণ ঢালীর সভাপতিত্বে এবং কাতিয়ানাংলা বাজার কমিটির সাধারন সম্পাদক সোহেল রানা হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার। সভায় উপস্থিত শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে আসলাম হালদার তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এরশাদ শেখ, সমাজসেবক দেবপ্রসাদ সরকার, মো. আরিফ শেখ, মো. শরিফ শেখ, কামরুল ইসলাম, বিল্লাল হালদার, ফরহাদ আলী শেখ, সুভাষিষ রায়, মহাদেব, আকরাম শেখ, হোসেন আলী, তৈয়বুর রহমান হালদার, মফিজ হালদার ও বাপ্পি হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। সভায় শ্রমজীবী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।