সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারসহ ছয়জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি-এর সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে জানানো হয়, তারা এখন থেকে দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বাধা থাকবে না।
কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তে বানারীপাড়া উপজেলা যুবদলসহ তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।