মোঃ রেজাদুল ইসলাম রেজা,গাইবান্ধাঃ
শিশুর সুস্বাস্থ্যের ভবিষ্যতের জন্য আজই টিকা নিন, এই স্লোগানে সারাদেশের ন্যায় গাইবান্ধার বাদিয়াখালীতেও শিশুদের হাম প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মো. সাজেদুর রহমান সাজু।
এসময় ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, টিকাদান কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে একটি কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে। টিকাদান কেন্দ্রে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের শিশুদের টিকা দিতে নিয়ে আসেন।
ডা. সাজেদুর রহমান সাজু বলেন, "হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ। শিশু মৃত্যুর অন্যতম কারণ এটি। ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। সকল অভিভাবককে নিজ নিজ শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ করছি।"
ক্যাম্পেইন চলবে কয়েক সপ্তাহব্যাপী।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।